জাতীয়

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৫, সর্বোচ্চ মিরপুরে

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৫, সর্বোচ্চ মিরপুরে

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৬১ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৬ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৮৮ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক, একজন উদ্ধার হওয়া ভিকটিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল এবং একটি সুইচ গিয়ার চাকু।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।